ডেঙ্গু প্রতিরোধে নিবিড় চিকিৎসা ও সচেতনতা বাড়ানোর তাগিদ সমাজকল্যাণ মন্ত্রীর
ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা দেওয়া এবং রোগ প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, 'সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসাধারণকে ডেঙ্গু থেকে সুরক্ষায় রাখতে হবে; তবেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।'
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৮